বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্যারাসিটামল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

Macro of background made from pills and capsules

উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামলের ব্যবহার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে সতর্ক করেছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দীর্ঘ সময়ের জন্য রোগীদের প্রেসক্রিপশনে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরো সতর্ক হওয়া প্রয়োজন বলে জানান তারা।

জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যাথা বা যেকোনো ব্যাথা হলেই প্যারাসিটামল খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। তবে গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপে ভোগ ব্যক্তিরা প্রতিদিন প্যারাসিটামল খেলে বাড়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি।

এজন্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্যারাসিটামল দেয়ার আগে চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছেন গবেষকরা।

উচ্চ রক্তচাপে ভুগছেন, এমন ১১০ রোগীর ওপর গবেষণা চালিয়েছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। এর মধ্যে দুই তৃতীয়াংশ রোগী উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ সেবন করছিলেন। তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের দেহে দেখা গেছে প্যারাসিটামলের বিরূপ প্রভাব।

গবেষণায় দেখা যায়, চার দিনের মধ্যে প্যারাসিটামল দেয়া রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যে কারণে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ।

তবে জ্বরসহ মাথাব্যাথার জন্য কিছু ক্ষেত্রে ওষুধটি ব্যবহারে তেমন সমস্যা নেই বলেও জানান তারা। কিন্তু যেকোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়ার ওপর জোর দিয়েছেন তারা।

প্যারাসিটামল-জাতীয় ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের গায়ে লেখা পড়ে নেয়া জরুরি। প্যারাসিটামল ও ডি-এল মেথিওনিনের মিশ্রণ বা কম্বিনেশনের ওষুধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com