বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নেটফ্লিক্সে আলিয়ার ‘ডার্লিংস’

হলে মুক্তির অপেক্ষায় আছে আলিয়া ভাটের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাই’। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানশালী পরিচালিত এ ছবির ৩ মিনিটের বেশি দৈর্ঘ্যরে ট্রেইলার। আর তাতে একচ্ছত্র আধিপত্য গাঙ্গুবাইরূপী আলিয়ার। সেটাই স্বাভাবিক, ছবিটিই যে তার চরিত্রকে ঘিরে। ট্রেইলারে যেন আগুন জ¦ালানো দীপ্তি নিয়ে হাজির বলিউডের এই সুপারস্টার। টিজার দেখে যারা তার বাচ্চাসুলভ চেহারার সঙ্গে চরিত্রের মানানসইয়ের বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন, এবার তারাও চুপ! কারণ আলিয়া তার অভিনয় প্রতিভা দিয়ে চরিত্রটির সঙ্গে জাস্টিস করেছেন। ছবিটি এ মাসের ২৫ তারিখ বড় পর্দায় আসছে। সে খবর সবার জানা। তবে এ অভিনেত্রীর নতুন ছবির খবরও আছে। গাঙ্গুবাইয়ের পর মুক্তি পাবে আলিয়ার আরেক ছবি ‘ডার্লিংস’। তবে সেটি হলে নয়, নেটফ্লিক্সে মুক্তি পাবে। জানা গেছে, ৮০ কোটি রুপির বিনিময়ে ‘ডার্লিংস’ কিনে নিয়েছে নেটফ্লিক্স। ছবিতে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের পাশাপাশি প্রযোজক হিসেবে অভিষেক হবে আলিয়ার। এই গ্রীষ্মেই মুক্তি পাবে ছবিটি। ডার্ক কমেডি ঘরানার ছবি হবে ‘ডার্লিংস’। নির্মাতারা মনে করছেন, ছবিটি যে ধরনের দর্শকের জন্য তৈরি করা হয়েছে, তাদের কাছে পৌঁছানোর জন্য ওটিটি মাধ্যমই সেরা। বেশ কয়েকটি ওটিটি মাধ্যমের সঙ্গে দর কষাকষি হয়েছে ছবিটি নিয়ে। শেষমেশ নেটফ্লিক্স চড়া দামে কিনে নিয়েছে ছবিটি। কোনো নারীপ্রধান ছবি হিসেবে এটি সবচেয়ে বড় অংকের চুক্তিগুলোর একটি। বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মা-মেয়ের সম্পর্ক নিয়ে ছবির গল্প। শেফালি শাহকে দেখা যাবে আলিয়ার মায়ের ভূমিকায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিজয় বর্মা ও রোশান ম্যাথিউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com