রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পালমেইরাস

মিশরের আল আহলিকে  ২-০ গোলে হারিয়ে  ক্লাব বিশ্বকাপের ফুটবলের  ফাইনালে উঠেছে ব্রাজিলের  পালমেইরাস। ম্যাচে ডুডু নিজে একটি গোল করার পাশাপাশি অপর গোলে সহায়তা করেছেন।
প্লে মেকার ডুডু প্রথমার্ধের বিরতির আগে রাফায়েল ভেইগাকে দিয়ে প্রথম গোল করানোর পর দ্বিতীয়ার্ধের শুরুতে নিজে গোল করে কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন পালমেইরাসকে ফাইনালে পৌঁছে দেন।
ব্রাজিলীয় ক্লাবটি এখন অপেক্ষায় আছে ফাইনাল প্রতিপক্ষের জন্য। চেলসি বনাম সৌদি ক্লাব আল হিলালের মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালে বিজয়ী দলের সঙ্গে তারা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
খেলা শেষে ভেইগা বলেন,‘ ছেলেবেলা থেকেই আমি এই শিরোপার স্বপ্ন দেখে আসছি। আমি সব সময় পালমেইরাসের সমর্থক ছিলাম। ডুডু আমাকে দারুন একটি বল বানিয়ে দিয়েছিলেন, যেটি আমি বেশ ভাল ভাবেই কাজে লাগিয়েছি। জানি এখনো কিছু অর্জিত হয়নি। লক্ষ্য পুরনের জন্য আমাদেরকে বড় একটি ধাপ পার হতে হবে।’
ম্যাচ চলাকালে আল নাহিয়ান স্টেডিয়ামের দুই তৃতীয়াংশ ১৫ হাজার আসন ছিল  সবুজ জার্সির পালমেইরাস সমর্থকদের দভলে। সাও পাওলো থেকে ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ম্যাচ দেখতে এসেছিলেন তারা।
ম্যাচের ৩৯ মিনিটে ডুডুর বানিয়ে দেয়া বলে শুধু একটি টোকা দিয়েই পালমেইরাসকে এগিয়ে দেন ভেইগা। দানিলোর পাসের বলটি চমৎকারভাবে তার কাছে চালান করেন ডুডু। বিরতি থেকে ফেরার মাত্র চার মিনিট পর তিনি নিজে কৌনিক শটে গোল করে দলকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন।
এরপর আহমেদ আবদেলকাদেরের শটের বল পালমেইরাসের গোল রক্ষক ওয়েভারটন ফিরিয়ে দিলে ফিরতি বল জালে জড়িয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলের শিবিরে ক্ষনিকের স্বস্তি ফিরিয়ে এনেছিলেন মোহাম্মদ শেরিফ। কিন্তু অফসাইডের কারনে বাতিল হয় গোলটি।
পরবর্তীতে রোনিকে বিপজ্জনকভাবে বাঁধা দেয়ার অভিযোগে অধিনায়ক আয়মান আশরাফ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে অনেকটাই ফিকে হয়ে যায় আল আহলের ঘুরে দাঁড়ানোর সুযোগ। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com