সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাঙ্গামাটিতে সুফলভোগীদের মাঝে গবাদি পশু, হাস-মুরগী ঢেউটিন বিতরণ

জেলার দুূর্গম কিল্লামুড়া গ্রামের পাহাড়ী এলাকায় সুফলভোগীদের মাঝে গবাদি পশু, হাস-মুরগী এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলাসাড়ে ১১টায় বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড় কালী মন্দির প্রাঙ্গনে সুফলভোগীদের মাঝে গবাদি পশু, হাস-মুরগী ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বালুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লালমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা, বালুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপায়ন ত্রিপুরা প্রমূখ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আত্ম-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলার  বালুখালী ইউনিয়নের কিল্লামুড়া পাহাড়ে বসবাসরত ২০টি দরিদ্র পরিবারের  মাঝে পরিবার গরু, ছাগল, হাস মুরগী ও ঢেউটিন  বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com