মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন ইসি গঠনে নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।
আজ শুক্রবার দুপুর সাড়ে  ১২ টার দিকে সচিবালয়ে  মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেওয়া হয়।
আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তালিকা জমা দেন। উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তালিকা জমা দেওয়ার বিষয়ে সেলিম মাহমুদ বলেন, আমরা কেবল বার্তাবাহক হিসেবে দলের পক্ষে সিলগালা করা একটা কাগজ জমা দিয়েছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমন্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। কাদের নাম আছে, তা জানা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com