বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বদলে যাওয়া সারা

‘আতরাঙ্গি রে’ ছবির সফলতার জোয়ারে এখনো ভাসছেন সারা আলী খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবির পর এখন রুচি বদলেছে সাইফ-অমৃতা কন্যা সারার। বেশকিছু দিন আগে সারাকে ‘আতরাঙ্গি রে’ ছবিতে অক্ষয় কুমার আর ধানুশের সঙ্গে দেখা গেছে।

ওই ছবিতে তার অভিনয় সবার মনে ধরেছে। এর আগে তাকে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’, আর রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ ছবিতে দেখা গিয়েছিল। তবে ‘আতরাঙ্গি রে’ ছবির পর চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি বদলেছে সারার।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কাছে এখন চরিত্র আর পর্দায় আমার কতক্ষণ উপস্থিতি, তার গুরুত্ব অনেকখানি। কোনো ছবি সই করার আগে আমি দেখে নিচ্ছি যে, ছবিতে আমার চরিত্রের কতটুকু গুরুত্ব আছে। আমি ছবির কতটা অংশ জুড়ে আছি। আসলে এসব কিছু আনন্দজির সঙ্গে কাজ করার পর শিখেছি। তার সঙ্গে কাজ করার পর এ বিষয়গুলোকে আমি গুরুত্ব দিতে শুরু করেছি। এখন আমার ভালো চরিত্রের প্রতি লোভ আরও বেড়ে গেছে। আমি এখন আরও বেশি ভালো চরিত্র খোঁজ করছি। আমি নানা স্বাদের ছবি করতে চাই। রোহিত শেট্টি যদি আমাকে আর একটা কমার্শিয়াল ছবির প্রস্তাব দেন, আমি নিশ্চয় করব।’ এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন রিমেক ছবি থেকে আপাতত নিজেকে দূরে রাখব। তবে আনন্দ এল রাই যদি “আতরাঙ্গি রে” ছবির রিমেক করেন, তাহলে নিশ্চয় করব (মজার ছলে)।’ সারা চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্যকে প্রাধান্য দেবেন। তিনি নিজেকে বহুমুখী নায়িকা হিসেবে ছায়াছবির দুনিয়ায় প্রমাণ করতে চান। তাই সারা নানা রঙের আর স্বাদের চরিত্রে নিজেকে মেলে ধরতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাজের সবচেয়ে পছন্দের দিক হলো, এক দিন আমি রণবীর সিংয়ের সঙ্গে হাই এনার্জিতে ভরা গানের সঙ্গে নাচ করব। তার পরের দিন ধানুশের সঙ্গে কোনো দৃশ্যে কাজ করব। এর পরের দিন আবার বরুণের সঙ্গে হাসির কোনো দৃশ্যে অভিনয় করব। আর আমি এভাবেই চিরকাল কাজ করে যেতে চাই।’

সারা প্রথমবার ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। লক্ষ্মণ উতেকরের আগামী ছবিতে তাদের দেখা যাবে। গত মাসেই এই ছবির শ্যুটিং শেষ করেছেন সারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com