বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সদ্যঃপ্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে স্মরণ করে গাইলেন বলিউড সুপারস্টার সালমান খান। আট দশক ধরে ৩০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন লতা। সেখান থেকে ‘ও কোন থি?’ ছবির বিখ্যাত গান ‘লাগ জা গলে’ গেয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘ভাইজান’। খালি গলায় মৌনচিত্তে গানটি গেয়েছেন সালমান।
ক্যাপশনে লিখেছেন, ‘লতাজি, আপনার মতো কখনো কেউ ছিলেন না, হবেনও না। ’
স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের পাশে সালমান। দুই পাশে আছেন গুলজার ও রমেশ সিপ্পি।
ভিডিওতে সালমানের মুখ দেখেই বোঝা গেছে, প্রিয় গায়িকাকে হারানোর কষ্ট এখনো ভুলতে পারছেন না তিনি। ভিডিও প্রকাশের পর কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স। সালমানের ভক্তদের পাশাপাশি লতার ভক্তরাও মন্তব্য করেছেন সেখানে।
৬ ফেব্রুয়ারি সকলকে কাঁদিয়ে পরপারে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুর আগে দীর্ঘ ২৮ দিন বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। করোনার সঙ্গে লড়াই করে জয়ী হলেও বয়সের কাছে হার মেনেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।