বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেভাবে বসন্ত ও ভালোবাসা দিবস একইদিনে

গত তিন বছর ধরে বাংলাদেশে একই দিনে উদযাপিত হচ্ছে বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন অর্থাৎ বসন্ত উৎসব ও ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস।

২০১৯ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে বসন্ত উৎসব হতো আর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় ভ্যালেন্টাইন’স ডে।

কিন্তু এর পরের বছর থেকে বাংলাদেশে কেন দুটি দিবসই একই দিনে পালিত হচ্ছে? বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণেই এমনটা হয়েছে।

একই দিনে দুই উৎসব

বসন্ত উৎসবে সারাদেশের মানুষ মেতে উঠেছে বসন্তের পোশাক, ফুল এবং গানে।

আবার আজ একই থাকে ভ্যালেন্টাইন’স ডে হওয়াতে পোশাকের ভিন্নতা নজরে পড়েছে গত তিন বছর ধরে।

যেভাবে একইদিনে বসন্ত ও ভালোবাসা দিবস

২০১৯ সালে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ১৯৭১ সালের ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো ঐতিহাসিক দিবসগুলোর সঙ্গে সঙ্গতি রেখে বাংলা বর্ষপঞ্জিতে সংশোধন আনা হয়। এক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীও বিবেচনায় রাখা হয়।

সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী, বাংলা বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন, কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিন এবং ফাল্গুন মাস ২৯ দিন ধরে গণনা করা হবে। তবে গ্রেগরীয় পঞ্জিকার অধিবর্ষে ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন গণনা করা হবে। সে হিসেবে পহেলা বৈশাখ আগের মতোই ১৪ এপ্রিলেই থাকবে। আর বসন্তের প্রথম দিন ধরা হচ্ছে ১৪ ফেব্রুয়ারিকে।

ভালোবাসায় রঙিন বসন্ত

আজ পয়লা ফাল্গুন হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে গতকাল রবিবারই লেগেছে বসন্তের হাওয়া।

গতকাল বিকেলেই নগরের পথে পথে দেখা যায় বাসন্তী রঙে সেজে ঘুরতে বেরিয়েছেন শত শত মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন জায়গা মুখরিত ছিল বসন্ত-ভালোবাসার উৎসবে।

তবে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে আজ দিনভর চলবে আনন্দ।

এবার করোনা সংক্রমণের কারণে সীমিত আকারে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসবের বর্ণিল আয়োজন। ভালোবাসার মানুষেরা বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবি পরে মেতেছে উৎসবে।

প্রতি বছরের মতো এবারও জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ঢাকা শহরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বাংলা একাডেমির উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com