বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
রবিবার মুম্বাইয়ে ছেলে আজাদ রাও খানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আমির খান। বেরিয়েই যথারীতি পরেন আলোকচিত্রীদের খপ্পরে।
এদিন অভিনেতাকে দেখা যায় ধুতি, কুর্তা ও চপ্পলে। যা ২০০১ সালে মুক্তি পাওয়া তাঁর বহুল প্রশংসিত ‘লগান’ লুককেই মনে করিয়ে দেয়।
আলোকচিত্রীদের অনুরোধে মাস্ক খুলে ছবির জন্য পোজ দেন অভিনেতা, তবে তার মধ্যেও ছেলে আজাদ গাড়িতে ঠিকমতো বসেছে কিনা খেয়াল রাখতে ভোলেননি।
গেল বছর সবাইকে অবাক করে দিয়ে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির। তবে বিচ্ছেদ হলেও প্রায়ই সাবেক দম্পতিকে একসঙ্গে দেখা যায়। যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনাও করছেন তারা।