মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘আমি এখন সেলিব্রিটি, আর বাদাম বেচব না’, ঘোষণা ভুবনের!

চারিদিকে এখন ‘বাদাম কাকু’র জয়জয়কার। ‘কাঁচা বাদাম’ গেয়ে ভাইরাল হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিল্পী ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। এইমুহূর্তে নেটপাড়া সরগরম তার গানের ভিডিওতে। শুধু রাজ্য বা দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে গানটি। কয়েক দিন আগেই রাজ্য পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে ‘বাদাম কাকু’কে।

বৃহস্পতিবার ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। সেখানে গিয়ে এক বড়সড় ঘোষণা করলেন তিনি। আর বাদাম বিক্রি করবেন না বলে জানিয়ে দিলেন বীরভূমের ‘বাদাম কাকু’। তার পরিষ্কার মন্তব্য, ‘আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না’।

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম…’, এই গান গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। বীরভূমের কুড়ালজুড়িতে গায়ক ভুবন বাদ্যকরের বাড়িতে এখন সারি সারি মানুষের দল। কেউ তার সঙ্গে দেখা করতে আসেন। কেউ নিয়ে আসেন উপহার। বার্নপুরের একঝাঁক তরুণ-তরুণী ‘বাদাম কাকু’র পাশে দাঁড়িয়ে তাকে পিয়ানো উপহার দিয়েছিলেন। শাল, কম্বল, ফুল ও মিষ্টিতে সংবর্ধনাও দেওয়া হয়।

উপহার হিসেবে বাদ্যযন্ত্র পেয়ে আবেগে আপ্লুত ভুবনবাবু। নিজের মনের বাসনার কথা প্রকাশ করেছেন তিনি। বলেছিলেন, গায়ক হতে চান। এবার ‘গোধূলি’ নামে এক মিউজিক কোম্পানি তার সেই দাবি পূরণে এগিয়ে এসেছে। বৃহস্পতিবার ইলামবাজারে তাদের পক্ষ থেকেই ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দেওয়া হয়।

ইলামবাজারের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর বলেন, ‘ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লাখ টাকার চুক্তি হয়েছে’। প্রসঙ্গত, এ দিনই স্বাক্ষরিত হয়েছে চুক্তি পত্রের। এদিনই দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ‘বাদাম কাকু’র হাতে। পরে আবার দেড় লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি বাদাম বিক্রি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘না না, এখন আর বাদাম বিক্রি করি না। এখন তো আমি সেলিব্রিটি। বাদাম বেচতে গেলে সবাই ঘিরে ধরে, বাদাম বিক্রি হয় না’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com