মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রখ্যাত গায়ক বাপ্পি লাহিড়ী আর নেই

উপমহাদেশের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার গভীররাতে তার মৃত্যু হয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশির বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ‘নানান শারীরিক জটিলতা নিয়ে বাপ্পি লাহিড়ী এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাকে বাসায় নিয়ে আসা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার বাসায় চিকিৎসক এসে দেখে যান। তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়।’

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন তিনি।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান বাগি- ৩ এর জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com