মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার ইয়াশের নায়িকা ফারিয়া

কলকাতার সুপারস্টার জিৎ, অঙ্কুশের পর এবার তরুণদের হার্টথ্রব ইয়াশ দাশগুপ্তর সঙ্গে জুটি বাঁধলেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া। রাজা চন্দ পরিচালিত ‘ভয়’ নামে কলকাতার একটি ছবির কাজ করতে ফারিয়া গিয়েছিলেন কলকাতায়। এই ছবির শ্যুটিং এখনো একধাপ বাকি। এরই মধ্যে ‘রকস্টার’ নামে কলকাতার নতুন আরেকটি ছবিতে যুক্ত হলেন জনপ্রিয় এই নায়িকা। গতকাল থেকে কলকাতার লোকেশনে এর শ্যুটিংও শুরু হয়েছে। নুসরাত ফারিয়ার নায়ক কলকাতার ইয়াশ দাসগুপ্ত। কলকাতা থেকে খবরটি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই কাজটি নিয়ে কথাবার্তা চলছিল। সপ্তাহখানেক আগে কলকাতায় এসেছিলাম। ওই সময় ছবিতে কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়। তখন চুক্তি ও নায়কের সঙ্গে লুকসেট করে গিয়েছিলাম। আজ শ্যুটিংয়ের জন্য আবার এলাম।’ ছবির গল্প সম্পর্কে বলতে চাইলেন না ফারিয়া। বললেন, ‘গল্প বলা যাবে না। তাহলে মজা শেষ। এতটুকুই বলি, এটি একটি লাভ স্টোরি। তবে গল্পে অনেকগুলো স্তর আছে।’

ইয়াশের বিপরীতে প্রথম কাজ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ইয়াশের সম্পর্কে কিছুটা জানাশোনা থাকলেও পরিচয় ছিল না। এর আগে এই ছবির লুকসেট করতে এসে প্রথম আনুষ্ঠানিক পরিচয় হয়েছে তার সঙ্গে। অল্প আড্ডায় মনে হয়েছে দুজনের একসঙ্গে কাজটি ভালোই হবে। মানুষটিও বেশ মজার।’

ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক আংশুমান প্রত্যুষ। তার পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন ফারিয়া। কেমন হবে কাজটি জানতে চাইলে ফারিয়া বলেন, ‘এর আগে আংশুমানের চিত্রনাট্য করা যৌথ প্রযোজনার বস, বস ২, ইন্সপেক্টর নটি কে, ঢাকার ধ্যাততেরিকি, শাহেনশাহসহ অনেকগুলো ছবিতে কাজ করেছি। তখন থেকেই তার সম্পর্কে আমার ভালো ধারণা ও বিশ্বাস তৈরি হয়েছে। প্রত্যাশা করছি, তার পরিচালনায় এই কাজও ভালো হবে ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com