রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বেঞ্জেমা-ভিনিসিয়ুসদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি

লা লিগায় শেষ কয়েক ম্যাচ ভাল যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। তার উপর চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হার খানিকটা ব্যাকফুটে চলে যায় মাদ্রিদ। তবে এক ম্যাচ বাদেই বড় জয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। গত রাতে লা লিগায় আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান আরো মজবুত করল রিয়াল মাদ্রিদ।

করিম বেঞ্জেমা, ভিনিসিয়ুস জুনিয়র, মার্কো আসেনসিওদের পারফরম্যান্সে সন্তুষ্ট ইতালিয়ান এই কোচ। ‘আমাদের এই ধরণের ম্যাচ দরকার। যদিও প্রথমার্ধ অনেক কঠিন ছিল এবং আমাদের ভাল খেলার অভাব বোধ করছিলাম। শেষ কয়েক ম্যাচে তারা গোল করতে ব্যর্থ হলেও এ ম্যাচে আক্রমণভাগের তিনজনই দারুন খেলেছে। কিন্তু আমরা প্রথমার্ধে অনেক বাজে ছিলাম এবং আমাদের এটা ঠিক করতে হবে। ‘

ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে শুরুর ৪৫ মিনিটে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দু-একটা সুযোগ বানালেও লক্ষ্যভেদ করে পারেনি বেঞ্জেমা-ভিনিসিয়ুসরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে পুরোটাই নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ। একে একে তুলে নেয় তিন গোল। শেষ কয়েক ম্যাচে আক্রমণের বিশ্রী চেহারা যেনো এক নিমিষেই শেষ করে দেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com