রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়েছেন আফগান তারকা রশিদ খান। শনিবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এবারের আসরের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। সেই ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে রশিদ খানদের দল লাহোল কালান্দার্স। ম্যাচ শেষে আফগান লেগ স্পিনারকে গার্ড অব অনার প্রদান করেছেন তার সতীর্থরা।