শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতে যাচ্ছেন সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সডক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতে যাচ্ছেন।

সোমবার দুপুরে ওবায়দুল কাদের নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইটে ওবায়দুল কাদেরের নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন।

বুকে ব্যথা নিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। চিকিৎসা শেষে গত ২৬ ডিসেম্বর তিনি হাসপাতাল ছাড়েন।

এর আগে ২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দুই মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com