মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভাষা শহীদদের প্রতি আ. লীগের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

রবিবার দিবাগত রাত ১২টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভাষা শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শাহজাহান খান ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপ্রধানের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা অমর একুশের অমর গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানোর সময় একত্রে মন্থর গতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে যান।

ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

অন্যান্য জাতীয় অনুষ্ঠানের মতো এবারের কর্মসূচিও কোভিড-১৯ মহামারির কারণে সীমিত আকারে পালন করা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয়  শহীদ মিনারেও উপস্থিতি ছিল কম এবং সীমিত। মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায়  রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে সবাই ভাষা শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com