মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভাষা আন্দোলনের চেতনায় গণ-অভ্যুত্থান সৃষ্টির আহ্বান ফখরুলের

আওয়ামী লীগ একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পরিস্থিতি থেকে রেহাই পেতে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে গণ-অভ্যুত্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, আজকে এমন একটি সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে, যারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজ থেকে ৭০ বছর আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জব্বার, বরকতসহ আরও অনেকে রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয়নি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘৭০ বছর আগে এ ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা। এ চেতনা ছিল মুক্ত সমাজব্যবস্থার। সেই চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি।’

তিনি বলেন, ‘বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য শহীদ, জব্বার, বরকতসহ আরও অনেকে সেদিন রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে আছেন। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত হয়ে বহু দূরদেশে অবস্থান করছেন। অগণিত মানুষ আজকে মামলায় পড়ে আছেন। এ রকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com