রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ক্যানবেরায় বহু ভাষাভাষীদের অংশগ্রহণে শহীদ দিবস উদযাপন

অস্ট্রেলিয়ায় বহু ভাষা-ভাষীদের অংশগ্রহণে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটির রাজধানী ক্যানবেরায় প্রভাতফেরিসহ বাংলাদেশ হাইকমিশনের এসব আয়োজনে ক্যানবেরার মন্ত্রী, রাষ্ট্রদূত-কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি)পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারও ক্যানবেরার তেলোপিয়া পার্কে মানুকা সার্কিট ও নিউ সাউথ ওয়েলস স্ট্রিটের ক্রসরোডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com