মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের অনেক তারকাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। প্রভাত ফেরিতে অংশ নিয়ে ফুল দিয়েছেন। গণমাধ্যমে এসেছে সেসব খবর। তবে এবারের একুশে ফেব্রুয়ারিতে দেশে ছিলেন না রাফিয়াত রশীদ মিথিলা।
দেবালয় ভট্টাচার্য্যের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর শুটিংয়ে ভারতের পশ্চিমবঙ্গে ছিলেন অভিনেত্রী। শুটিং চলার সময়ই আসে একুশের প্রহর। ভাষা শহীদদের স্মরণ করতে ছোট্ট একটি আয়োজন করা হয়েছিল শুটিং ইউনিটের পক্ষ থেকে। আয়োজনের অংশ হিসেবেই বাজানো হয় অমর একুশের চিরন্তন সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। ’