রবিবার, ১২ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া মিলান-২০২২-এ অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ আজ মঙ্গলবার মোংলা নৌ জেটি ত্যাগ করেছে। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম অনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা, জাহাজটিতে যাওয়া কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, জাহাজটি আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ মহড়ায় অংশ নেবে।