বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নাটোরে শীতবস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নাটোরে ছয়শ’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর দুইটায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিতরণ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখা।
এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ কর্মসূচির উদ্বোধন করেন এবং  সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে আয়োজক সংগঠন অতিথিবৃন্দ সহযোগে নাটোর সদর উপজেলার চর তেবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শত পরিবারের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com