মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুপুরে করোনার বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেবেন। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার তৃতীয় ডোজ নেবেন তিনি।

বিষয়টি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

এর আগে গত বছরের ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার তৈরি দ্বিতীয় ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার আগে ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। খালেদা জিয়া গত বছরের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন বিএনপির চেয়ারপারসন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া শারীরিক নানা জটিলতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com