সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের ওপর মালয়েশিয়ার মন্ত্রীর গুরুত্ব আরোপ

মালয়েশিয়ার প্ল্যান্টেশন, শিল্প ও পণ্য বিষয়ক মন্ত্রী দাতুক মাজাহ জুরাইদা বিন্তি কামারুদ্দিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।
মালয়েশিয়ার মন্ত্রী বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
বৈঠকে দাতুক মাজাহ জুরাইদা বিনতি কামারুদ্দিন পাম ও অন্যান্য শিল্পে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন।
সৈয়দ আলমাস কবির বাণিজ্য ও পাম শিল্পে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার ও ব্যবসায়িক খাতের প্রচেষ্টা যেমন বাংলাদেশে প্রক্রিয়াজাতকরণ কারখানায় যৌথ উদ্যোগ, কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগের সুযোগ এবং মালয়েশিয়ার জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সুবিধা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন।
তিনি জানান, বাণিজ্য ও পাম শিল্পে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা  মো. হাশিম, ডেপুটি হাইকমিশনার আমির ফরিদ আবু হাসান, মালয়েশিয়ান টিম্বার কাউন্সিলের পরিচালক খায়রুল আনোয়ার, বিএমসিসিআই-এর সাবেক সভাপতি সৈয়দ  মোয়াজ্জম হোসেন ও মো. আলমগীর জলিল, সাবেক সভাপতি রকিব মোহাম্মদ ফখরুল, সহ-সভাপতি শাব্বির আহমেদ খান,  মহাসচিব মো. মোতাহের হুশান খান, যুগ্ম মহাসচিব রুবাইয়াত আহসান ও পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com