সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১০ হাজার ডলারের বেশি নিয়ে রাশিয়া ছাড়া যাবে না

ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোয় রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রুবলের দামের রেকর্ড ঘটেছে। এমন পরিস্থিতিতে নতুন ঘোষণা এলো রাশিয়ায়।

বিবিসি জানায়, রাশিয়ার নাগরিকেরা এখন আর ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক ডিক্রি জারি করেছেন।

বুধবার থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞা, বিশেষত রাশিয়ার কিছু ব্যাংকে সুইফট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় লেনদেনে ব্যাপক জটিলতা দেখা দিয়েছে। এ ছাড়া মাস্টারকার্ড, ভিসার মতো সেবা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সকালে একাধিক সংবাদমাধ্যম জানায়, খারসন ও খারকিভ শহরের পতন ঘটেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com