মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পায়রার মতো মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে হবে ভোটাধিকার: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে নির্বাচন কমিশন আয়োজিত ভোটার দিবসের এক র‌্যালি শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার। এই অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। যেকোনো অঙ্গীকার অর্থবহ এবং সেই অঙ্গীকারটিকে অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে।’

দেশে চতুর্থবারের মতো জাতীয় ভোটার দিবস ‍উদযাপন করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানী ঢাকার মতো সারাদেশেই এ লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির।

র‌্যালিটি সকাল সোয়া ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এতে নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ সংস্থাটির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালির শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও কমিশনাররা।

এদিন বিকেল তিনটায় আয়োজন করা হয়েছে আলোচনা সভার। নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিইসি।

এছাড়া ২১ জন নতুন ভোটারের হাতে তুলে দেওয়া হবে স্মার্টকার্ড। ঢাকার মতো একই কর্মসূচি চলছে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com