মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান জামিন পেয়েছেন। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এদিন হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাহসান আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।