রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে মোহিত!

বয়স মাত্র ১৯ বছর। এই বয়সেই তার শখ হলো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড নাম তোলার। সেটা নিজের ব্যাটিং দিয়ে।  ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ৪ মিনিট ৫১ সেকেন্ড ব্যাট করে গিনেস বুকে নাম তুলেছিলেন ভিরাগ মানে।

বিশ্বরেকর্ডের পর মোহিত বলেছেন, ‘আমি যেটা করার চেষ্টা করেছিলাম, তা করতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম যে, আমার মাঝে বাড়তি কিছু আছে। কোভিড আবহে লকডাউনের জন্য আমার দুই বছর ক্রিকেট নষ্ট হয়েছে। ভেবেছিলাম অন্যরকম কিছু করব। আমি অ্যাকাডেমির অনেক কোচের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সবাই আমাকে না বলেছিল। তখন আমি জ্বালা স্যারের (জ্বালা সিং) সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে সবরকম সহযোগিতা দিয়েছেন। যা যা প্রয়োজনীয় ছিল, তার জোগান দিয়েছেন। ‘

গিনেস কর্তৃপক্ষের নিয়মানুযায়ী, প্রতি ঘণ্টায় ৫ মিনিটের বিরতি নিতে পারতেন মোহিত।  প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যও মোহিতের বিরতি নেওয়ার সুযোগ ছিল। এমনকী মোহিত চাইলে টানা চার ঘণ্টা কোনো ব্রেক না নিয়েও ব্যাট করতে পারতেন। মোহিতের নেটের পাশে কয়েকটি বিছানার ব্যবস্থা করা হয়েছিল। ছিল ফুড প্যাকেট। যদিও মোহিত শুধু প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ড্রিঙ্কস গ্রহন করেছেন। রেকর্ড গড়ার পর তিনি সুস্থ আছেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com