মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
রাজধানীর হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অপর আসামিরা হলেন- শাহিন, দেলোয়ার ও রানা।