বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জয়পুরহাটে দু’বছরে ৯৩ হাজার ৬৮৯ জনকে চিকিৎসা সেবা দিয়েছে ডায়াবেটিক সমিতি

জেলায় ২০২০ ও ২০২১ সালে মোট ৯৩ হাজার ৬৮৯ জনকে চিকিৎসা সেবা প্রদান করেছে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি। চিকিৎসাসেবা প্রাপ্তদের মধ্যে পুরুষ ৩৯ হাজার ৩৫৩ জন ও মহিলা ৫৪ হাজার ৩৩৬ জন।
একই সময়ে একহাজার ১২২ জন অসহায় রোগীকে বিনামূল্যে পরীক্ষা সহায়তা এবং একহাজার ৫৪৩ জন দুস্থ রোগীকে বিনামূল্যে ইনসুলিন সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও, নতুন চারহাজার ১৫১ জন রোগীর  নিবন্ধনসহ  জয়পুরহাট ডায়াবেটিক সমিতির মোট নিবন্ধিত রোগীর সংখ্যা বর্তমানে ৫০ হাজার ৪৪৯ জন।
আজ শুক্রবার সকালে জেলা শহরের বাবুপাড়ায় অবস্থিত জয়পুরহাট ডায়াবেটিক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত সমিতির ২৪ ও ২৫ তম বার্ষিক সাধারনসভায় এসব তথ্য জানানো হয়।
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির কার্যকরি কমিটির সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এ সাধারনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান রকেট।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মন্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সম্পাদক গোলাম হক্কানী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন লেবু।
প্রসঙ্গত, করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারনে ২৪ ও ২৫ তম বার্ষিক সাধারণসভা একইসঙ্গে আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com