মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউক্রেনের পরমাণু কেন্দ্রে সামরিক কর্মকাণ্ড বন্ধে রাশিয়ার প্রতি বাইডেনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বন্ধে এবং এ কেন্দ্রে জরুরি সার্ভিস বিশেষজ্ঞদের যাওয়ার সুযোগ করে দিতে বৃহস্পতিবার মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বাইডেন ওই এলাকায় রাশিয়ার সামরিক কর্মকা- বন্ধে এবং পরমাণু স্থাপনায় দমকল কর্মী ও জরুরি সার্ভিস বিশেষজ্ঞদের প্রবেশের সুযোগ করে দেয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। এ দুই নেতার মধ্যে ফোনালাপের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে এ সব কথা বলা হয়।
রাশিয়ার সৈন্যরা স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে ইউরোপের বৃহত্তম ইউক্রেনের ওই পরমাণু কেন্দ্রে হামলা চালায়। এ কেন্দ্রের সরাসরি ভিডিও ফুটেজে রাতের আকাশে আগুনের ঝলকানি এবং ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা জানান, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ‘এতে তেজক্রিয়তার লেভেল বৃদ্ধির কোন ইঙ্গিত পাওয়া যায়নি এবং আমরা কেন্দ্রটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
মার্কিন জ্বালানি মন্ত্রী জেনিফার গ্রানহোলম টুইটার বার্তায় বলেন, তিনি ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি বলেন, এ কেন্দ্রের চুল্লি গুলোর ‘আবশ্যকীয় সরঞ্জামাদি সুরক্ষিত রয়েছে এবং সে গুলো নিরাপত্তার সাথে বন্ধ করে দেয়া হচ্ছে।’
তিনি বলেন, এ পরমাণু কেন্দ্রের কাছে রাশিয়ার সামরিক অভিযান কোনভাবেই বিবেচনার যোগ্য না এবং তা অবশ্যই বন্ধ করতে হবে।
এ ব্যাপারে তিনি আরো বলেন, তার বিভাগ তাদের নিউক্লিয়ার ইনসিডেন্ট রেসপঞ্জ টিমকে সক্রিয় করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com