মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সি এম তোফায়েল সামী জনকল্যাণে নিবেদিত ছিলেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সি এম তোফায়েল সামি ছিলেন একজন সত্যিকারের পরোপকারী মানুষ। তিনি সবসময় জনকল্যাণে নিবেদিত ছিলেন।
আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে মরহুম সি এম তোফায়েল সামী’র স্মরণে সিলেট রতœ ফাউন্ডেশন আয়োজিত  এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট রতœ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সি এম তোফায়েল সামী’র স্মৃতিচারণ করতে গিয়ে  ড. মোমেন বলেন, তোফায়েল সামী সবসময় জনগণের কল্যাণ  চেয়েছিলেন। তিনি বিভিন্ন দপ্তরে যত যোগাযোগ করেছেন সব মানুষের কল্যাণে করেছেন, নিজের জন্য কখনই কিছু করেননি।
ড. মোমেন বলেন, তিনি ছিলেন সমাজের একটি উজ্জ্বল নক্ষত্র। যেখানে মানুষের কল্যাণের জন্য কাজের প্রয়োজন হতো তিনি সেখানেই ছুটে যেতেন। সি এম তোফায়েল সামীর  মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও পরোপকারী মানুষকে হারিয়েছি। সিলেটের উন্নয়নে তাঁর অবদান সিলেটবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সিলেট রতœ ফাউন্ডেশনের সভাপতি ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে সি এম তোফায়েল সামী’র ভাই সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা  সি এম শফি সামী, সি এম তোফায়েল সামী’র ছেলে সি এম ফজলে সামী, সিলেট রতœ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, পূবালী ব্যাংকের সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
সি এম তোফায়েল সামী  ২০২১ সালের ৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর নেতৃত্বে সিলেট রতœ এ্যাওয়ার্ড, রতœগর্ভা মা এ্যাওয়ার্ড, শিক্ষা বৃত্তি প্রদান, ত্রাণ বিতরণসহ নানারকম সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশ্ব সিলেট সম্মেলনেরও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সি এম তোফায়েল সামী লায়ন্স ক্লাব, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আজীবন সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com