মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জ  জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা সভাপতি কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার জেলার সাবেক নেতৃবৃন্দ এবং দলীয় এমপিদের নিয়ে পুষ্পস্তবর্ক অর্পণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নিরবতা পালন করেন। পরে জাতির পিতাসহ ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত সব শহীদ, মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ ও ৩ নভেম্বর জেলখানায় নির্মমভাবে হত্যার শিকার জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কবরে পৃথক পৃথক শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনের  সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিমের পুত্র স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভির শাকিল জয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা এমপি,  অধ্যাপক ডা. হাবিবে মিল্লাহ মুন্না এমপি, অধ্যাপক ডা. আবদুল আজিজ এমপি, মোমিন মন্ডল এমপি, শাহজাদুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট, স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একেএম মনিরুল ইসলাম বিপুল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য রফিকুল ইসলাম রনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com