মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঐশ্বরিয়া ফিরছেন চার বছর পর

ঐশ্বরিয়ার কাছে দর্শকের প্রত্যাশা সব সময়ই উচ্চ। মা হওয়ার পরও অভিনয় নিয়ে বচ্চন পরিবারের কারও কোনো বাধা ছিল না। তার পরও বলিউড কুইন ঐশ্বরিয়া নিজেকে আড়ালেই রেখেছিলেন। অভিনয় ভুবনে আবার ফিরবেন কি না, ফিরলে কবে নাগাদ বড় পর্দায় দেখা যাবে, এসব প্রশ্নের জবাবও এড়িয়ে গেছেন। কিন্তু কেন? এবার সেই প্রশ্নের জবাব মিলল ‘পিএস-আই’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঐশ্বরিয়া নিজেই শেয়ার করেছেন। সেখানে নতুন এক অবয়বে দেখা মিলেছে সাবেক এই বিশ্বসুন্দরীর। আর এতেই স্পষ্ট হয়েছে, কেন ঐশ্বরিয়া পর্দায় ফেরার জন্য এতটা সময় নিয়েছেন। এও বোঝা গেছে, স্রোতের জোয়ারে গা না ভাসিয়ে নতুন কিছু করে দেখার প্রয়াসেই ঐশ্বরিয়া বিরতি নিয়েছিলেন। পর্দায় নতুন এক ঐশ্বরিয়াকে আবিষ্কারের জন্য ভক্তরাও প্রহর গুনতে শুরু করেছেন। তাই তো ছবির প্রথম ঝলক শেয়ার হওয়ামাত্রই লাইক, কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই লিখেছেন, ‘দ্য কুইন ইজ ফাইনালি ব্যাক।’ আবার কেউ লিখেছেন, ‘দীর্ঘ ২৫ বছর মণিরতœমের ছবির নায়িকা হতে পারেন একমাত্র আপনিই।’ ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে মণিরতœম বহুভাষী ছবি ‘পিএস-আই’ তৈরি করছেন। এই উপন্যাসের কাহিনী চোল বংশের অরুলমোজি বর্মণের সময়কার। চোল ইতিহাসের পর্দার আড়ালে থাকা বেশ কিছু চরিত্র ছবিতে এনেছেন পরিচালক। তবে ছবির চমক অবশ্যই বচ্চন পরিবারের বধূ। কারণ, এই ছবিতে তথাকথিত নায়িকা নয়, ঐশ্বরিয়া থাকছেন নন্দিনী নামের রহস্যময়ী খল নারী চরিত্রে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com