রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ

রিয়াল সোসিয়েদাদকে লা লিগায় শনিবার ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিটা দারুনভাবে সেড়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে লিগ টেবিলের শীর্ষস্থানটিও ধরে রেখেছে গ্যালাকটিকোরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ১০ মিনিটে মিকেল ওয়ারজাবালের আত্মঘাতি গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। কিন্তু এডুয়ার্ডো কামাভিনগা ও লুকা মড্রিচের দুরপাল্লার দুই গোলে ঘুড়ে দাঁড়ায় মাদ্রিদ। এরপর ম্যাচের শেষভাগে করিম বেনজেমার পেনাল্টির পর মার্কো এ্যাসেনসিওর গোলে মাদ্রিদের দাপুটে জয় নিশ্চিত হয়। ১৯ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার কামভিনগা কাল যে গোলটি করেছেন তাতে বুধবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬‘র দ্বিতীয় লেগের ম্যাচে মূল একাদশে হয়তবা তাকে বিবেচনা করবেন কোচ কার্লো আনচেলত্তি। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে যেহেতু টনি ক্রুস দলের বাইরে রয়েছেন সে কারনে কামভিনগার খেলা অনেকটাই নিশ্চিতই বরা যায়।
ম্যাচ শেষে আনচেলত্তিও সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘ক্রুসের জায়গায় অবশ্যই কানভিনগা আমাদের হাতে রয়েছে।’
প্যারিসে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি টাইমের গোলে ১-০ গোলে জয়ী হয়েছিল পিএসজি। কোয়ার্টারফ ফাইনালে পৌঁছাতে হলে ঘরের মাঠে মাদ্রিদকে আরো উজ্জীবিত হতে হবে। আর এজন্য সমর্থকদের উপরই বেশী আস্থা রাখতে চাইছে পুরো দল। কাল ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে হাত তুলে তাই সমর্থনটাও চেয়ে রেখেছে আনচেলত্তি শিষ্যরা। মাদ্রিদের রক্ষনভাগের দূর্গ ভেদ করতে এমবাপ্পে, লিওনেল মেসি ও নেইমারদের বেশ কঠোর পরিশ্রমই করতে হবে। যদিও কাল আনচেলত্তির আক্রমনভাগই সবচেয়ে সচল ছিল। সাম্প্রতিক সময়ে গোলখরায় ভুগতে থাকা গ্যালাকটিকোরা কাল অন্তত সেই ব্যর্থতা ঘুচিয়েচে।
তবে মাদ্রিদের কাল জয়টা বরাবরের মতই সহজ হয়েছে ৩৬ বছর বয়সী ক্রোয়েট তারকা মড্রিচের কারনেই। নিজে যেমন দুর্দান্ত এক গোল করে সকলের কাছে আরো একটি উদাহরন তৈরী করেছেন তেমনি একের পর এক আক্রমনভাগে বল যোগান দিয়ে নিজের দায়িত্বটুকু শতভাগ পালন করেছেন। দ্বিতীয়ার্ধে তার জন্য স্বাগতিক সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছে।
একইসাথে বেনজেমাও হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ভালভাবেই নিজেকে প্রমান করে চলেছেন। গত তিনটি ম্যাচে এই ফ্রেঞ্চম্যান তিন গোল করেছেন। স্পট কিক থেকে শেষ পর্যন্ত গোল করার আগে তার দুটি গোল বাতিল হয়ে যায়।
শুক্রবার রাতে আলাভেসের সাথে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া গোলশুন্য ড্র করায় রিয়ালের সামনে সুযোগ ছিল জয়ের মাধ্যমে পয়েন্টের ব্যবধান আরো বাড়িয়ে নেয়া। আর এই সুবিধাকে শতভাগ কাজে লাগিয়েছে মাদ্রিদ। এই ম্যাচে জয়ী হতে পারলে রিয়াল সোসিয়েদাদ তৃতীয় স্থানে উঠে আসতে পারতো। কিন্তু তারা টেবিলের ষষ্ঠ স্থানেই রয়েছে।
ম্যাচের ১০ মিনিটে ডেভিড সিলভাকে ফাউলের অপরাধে ডানি কারভাহালের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় সোসিয়েদাদ। ওয়ারজাবালের শক্তিশালী স্পট কিকটি ধরার ডানদিকে ঝাঁপিয়ে পড়েও রক্ষাও করতে পারেননি থিবাট কুর্তোয়া। ৪০ মিনিটে ৩০ গজ দুর থেকে কানভিনগার রকেট গতির শটে সমতায় ফিরে স্বাগতিকরা। বিরতির আগে আরো দুই গোল করেছিল মাদ্রিদ। কিন্তু অফসাইডের কারনে বেনজেমার গোলটি বাতিল হয়ে যায়। দবে মড্রিচের গোলটি আর আটকানো যায়নি। সিলভাকে কাটিয়ে বাম পায়ের জোড়ালো শটে মড্রিচ মাদ্রিদকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধ শুরুর ২০ মিনিটের মধ্যে বেনজেমা ও রডরিগোর দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ সময় সোসিয়েদাদ তাদের নিজেদেরে অর্ধ থেকে বেরিয়ে আসতে পারছিলনা। ম্যাচ শেষের ১৬ মিনিট আগে ভিনিসয়াস জুনিয়র পেনাল্টি আদায় করে নেন। স্পট কিক থেকে বেনজেমা কোন ভুল করেননি। তিন মিনিট পরে কারভাহালের কাট-ব্যাক থেকে এ্যাসেনসিও দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com