মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউক্রেনের সমর্থনে ডিক্যাপ্রিও রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ইউক্রেনকে সমর্থন দিয়ে এক কোটি ডলার অনুদান দিয়েছেন

ইউক্রেনের সমর্থনে ডিক্যাপ্রিও রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ইউক্রেনকে সমর্থন দিয়ে এক কোটি ডলার অনুদান দিয়েছেন। লিওনার্দোর নানি হেলেন ইন্ডেনবিরকনের জন্ম ইউক্রেনে। তাই দেশটির প্রতি আলাদা টান রয়েছে এ অভিনেতার। ১৯১৭ সালে বাবা-মায়ের সঙ্গে জার্মানিতে পাড়ি জমান হেলেন। লিওনার্দোর বয়স যখন এক বছর, তখন তার বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে লিওনার্দো তার বাবা জর্জ ডিক্যাপ্রিওকে ছাড়া মায়ের কাছেই বড় হন। এ কারণে ছোটবেলা থেকে নানির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে লিওনার্দোর। ২০০৮ সালে ৯৩ বছর বয়সে হেলেন মারা যান। তবে লিওনার্দোর কর্মজীবনে তার মা আর নানির অবদান ছিল অনেক। প্রায় সব সিনেমার প্রিমিয়ারে মা আর নানিকে নিয়ে উপস্থিত হতেন এ অভিনেতা। ইউক্রেনে লিওনার্দোর আর্থিক সহায়তার বিষয়টির ঘোষণা আসে ইন্টারন্যাশনাল ভিসেগ্রাড ফান্ড থেকে। ভিসেগ্রাড গ্রুপের লক্ষ্য পূর্ব ইউরোপে উন্নয়নে আন্তর্জাতিক আর্থিক সহায়তা নিয়ে কাজ করা। লিওনার্দো ছাড়াও বেশ কয়েকজন অভিনেতা ও পরিচালক ইউক্রেনের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছেন। জনপ্রিয় হলিউড দম্পতি রায়ান রেনল্ডস ও ব্লেক লাইভলি দেশটির জন্য তহবিল সংগ্রহে অংশ নিয়েছেন। মিলা কুনিস ও অ্যাশটন কুচারও ঘোষণা করেছেন, তারা ইউক্রেনীয় শরণার্থীদের পুনর্বাসনে সহায়তার জন্য ৩০ লাখ ডলার দেবেন। এ দম্পতি বলেছে, তারা তিন কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং তারা এরই মধ্যে দেড় কোটি ডলারে পৌঁছাতে পেরেছেন। এদিকে হলিউডে তারকা রবার্ট ডি নিরো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ভাষণে রাশিয়া আর ইউক্রেনে সংকটপূর্ণ সম্পর্কে কথা বলেছেন এবং তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন বন্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে। জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।ওকে-রাকিব

মা হতে যাচ্ছেন বিপাশা! ইন্সটাগ্রামে দেওয়া ছবি দেখে সাড়া পড়ে যায়। ভক্তদের মধ্যে বিতর্কও শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, তবে কি মা হতে যাচ্ছেন বিপাশা বসু? শুধু তা-ই নয়, কেউ কেউ তাকে এ কারণে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে গতকাল রাতে ডিনার ডেটে গিয়েছিলেন বিপাশা। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে করণ সিং গ্রোভারের সঙ্গে ছবির জন্য পোজও দেন তারা। আর সেই ছবি থেকেই এই গুঞ্জনের শুরু। ফ্যাশন আইকন বিপাশা তার ফিটফাট পোশাক ছেড়ে এদিন পরেছিলেন ঢিলেঢালা পোশাক। এসব ছবি আর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়ে যায়। ভক্তরা ভাবতে শুরু করেন, তবে কি বিপাশা ও করণ প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন? বেবি বাম্প লুকাতেই এমন পোশাক পরলেন বিপাশা? শুধু তা-ই নয়, পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা, তর্ক-বিতর্ক। কেউ বলছেন, ঢিলেঢালা পোশাক পরার কারণ মুম্বাইয়ের গরম। আবার কারও মতামত, কারণ হলো বেবি বাম্প! গত মাসেই বিবাহবার্ষিকী পালন করেন বিপাশা আর করণ। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই তারকাজুটি। বিপাশা আর করণ একে অপরের প্রেমে পড়েন ‘অ্যালোন’ সিনেমায় কাজ করার সময়। কিন্তু প্রথম দিকে বিপাশার পরিবার রাজি ছিল না এই বিয়েতে, নিজেই জানিয়েছিলেন এটি। ৬ বছরে একবারও দুজনকে নিয়ে কোনো ঝামেলার খবর সামনে আসেনি। কয়েক দিন আগে একসঙ্গে কপিল শর্মা শোতে দেখা গিয়েছিল তাদের

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com