রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল মা ও ‍দুই ছেলের

ঢাকার ধামরাইয়ে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) তার দুই ছেলে নাসিব খান (২৩) ও ছোটন খান (১৬)। তারা সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

এসময় গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত পিয়ারা বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা। এছাড়া তুষার খান ও সিএনজি চালক শাহআলমকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ছোটন খানের চাচাতো ভাই হৃদয়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত নই। পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে যাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com