রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিজয়ের পথে ইউক্রেইন, দাবি জেলেনস্কির

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইন বিজয়ের পথে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, শুক্রবার টিভি সম্প্রচারে দেওয়া ভাষণে তিনি এমন দাবি করেন।

জেলেনস্কি বলেন, ইউক্রেইনীয় ভূখণ্ডকে মুক্ত করতে আমাদের এখনও কত সময় লাগতে পারে সেটা বলা অসম্ভব। কিন্তু আমরা বলতে পারি এটা আমরা করবই। ইতোমধ্যে আমরা একটি কৌশলগত মোড়ে উপনীত হয়েছি।

এসময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর অবরোধের চাপ বাড়ানোর আহ্বান জানান।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিরি পুতিন দেশটির নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেইনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বলেছেন, রাশিয়া সমর্থিত বাহিনীর পাশাপাশি লড়তে মধ্যপ্রাচ্যে ১৬,০০০ স্বেচ্ছাসেবী আছে। এই স্বেচ্ছাসেবীদের মধ্যে দক্ষ সিরীয় যোদ্ধারা থাকতে পারে।

বিবিসি-র খবরে বলা হয়, ইউক্রেইনের পক্ষেও এখন কিছু ভাড়াটে যোদ্ধা আসতে শুরু করেছে। কিছু মার্কিন ও ব্রিটিশ সাবেক সেনা ইউক্রেইনে যুদ্ধ করতে আসছে বলে শোনা যাচ্ছে।

এর আগে বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয় শুক্রবার ইউক্রেইনে ‘সর্বাত্মক হামলার’ তৃতীয় সপ্তাহে এসে আক্রমণের তালিকায় কয়েকটি নতুন শহরকে যুক্ত করেছে রাশিয়া।

উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর লুটস্কের একটি বিমানক্ষেত্র ও একটি জেট ইঞ্জিন কারাখানায় হামলা চালায় তারা। ইউক্রেইনের মধ্যপূর্বাঞ্চলীয় শক্তিকেন্দ্র নিপ্রোতে বিমান হামলায় একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে ইউক্রেইনের সামরিক বাহিনী বলেছে, তাদের সেনাদের হাতে রাশিয়ার একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com