সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউক্রেন সংকটে খাদ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে: জাতিসংঘ

ইউক্রেন সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ৮-২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা। খবর: বিবিসি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রাথমিক মূল্যায়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংকটকালীন সময়ে ইউক্রেনের চাষিরা ফসল উত্তোলন করতে পারবেন কিনা, এটা নিশ্চিত নয়। তা ছাড়া রাশিয়ার খাদ্য রপ্তানি ঘিরেও অনিশ্চয়তা রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ধারণা, ইউক্রেনের সাধারণ শীতকালীন খাদ্যশস্য, ভুট্টা, সূর্যমুখী বীজের ২০-৩০ শতাংশ রোপণ করা হবে না বা অনাবাদি থাকবে।

রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক, যেখানে ইউক্রেন পঞ্চম বৃহত্তম। এই ২ দেশ যৌথভাবে বিশ্বের ১৯ শতাংশ বার্লি, ১৪ শতাংশ গম এবং ৪ শতাংশ ভুট্টার জোগান দেয় এবং খাদ্যশস্যের হিসাবে বৈশ্বিক চাহিদার এক-তৃতীয়াংশেরও বেশি রপ্তানি করে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংকটের প্রভাবে ২০২২-২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ৮ থেকে ১২ মিলিয়নে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com