রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওর এলাকায় সড়ক নির্মাণ কাজ শুরু

জেলার  বানিয়াচং উপজেলায় আজ জনাব আলী কলেজ থেকে কুমড়ি-দূর্গাপুর পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এককোটি ৯৬ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে এ সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
আজ রোববার বিকালে এ সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com