মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
জেলায় সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় আজ জেলা বিএনপি ও যুবদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রোববার বিকেল চারটার দিকে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলো- জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, অমর কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, যুগ্ম সম্পাদক মুন্সী আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, বিএনপি নেতা সেলিম ভুইয়া, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মির্জা বাবু, সম্পাদক মুরাদুজ্জামান, যুবদল নেতা মেন্না রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, থানা যুবদলের সভাপতি বরাত আলী ও সম্পাদক তৌহিদুল আলম।
মামলার নথিসূত্রে জানাগেছে,গত ৩০ জানুয়ারি বিএনপির সম্মেলন চলাকালে শহরের কয়েকটি পয়েন্টে সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি এবং ছাত্রলীগ নেতারা বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন। মামলায় অন্তত তিন শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়।