রবিবার, ১২ Jul ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

স্বাভাবিক হচ্ছে শাবিপ্রবি, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ক্লাস

২৮ দিন বন্ধ থাকার পর শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জটিলতা কাটিয়ে স্বাভাবিক হতে যাচ্ছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে হলগুলো খুলে দেওয়া হচ্ছে এবং মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস শুরু হতে যাচ্ছে।
রোববার সন্ধ্যায় উপাচার্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন হল খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার কারণে এখন সশরীরে ক্লাস হবে না। সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হতে পারে।
এর আগে গত ১৬ জানুয়ারি জরুরি সিন্ডিকেট সভা শেষে শাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও পরদিন দুপুর থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘ ২৮ দিন ধরে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্লাস শুরুর বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সিলেট সফরে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তার আশ্বাসের ভিত্তিতে শনিবার তারা আন্দোলন প্রত্যাহার করে।
এদিকে, রোববার সকালে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com