মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তাঁতজাত পণ্যের নতুন নতুন ডিজাইন উদ্ভাবনে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন,  দেশে ও বিদেশে তাঁতজাত পণ্যের  প্রসারে নতুন নতুন ডিজাইন উদ্ভাবনে কাজ করছে সরকার। এজন্য দেশের তাঁতসমৃদ্ধ অঞ্চলসমূহে  ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।
আজ সন্ধ্যায় ঢাকার বিটিএমসি ভবনের নিচতলায় দুই মাসব্যাপী তাঁতবস্ত্র প্রদর্শণী ও বিক্রয়  কেন্দ্র পরিদর্শনে গিযে সাংবাদিকদের তিনি  এ সব কথা জানান।
গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) আরো বলেন, তাঁত শিল্প ও তাঁতীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  নেতৃত্বে সরকার “রূপকল্প-২০৪১” সামনে রেখে তাঁত ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করছে।
তিনি বলেন, দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন,  তাঁত  বোর্ডের  চেয়ারম্যান  মো. রেজাউল করিম, বিটিএমসি’র  চেয়ারম্যান ব্রি. জাকির হোসেনসহ  বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও তাঁত বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com