মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাগুরা ছাত্রলীগের সম্মেলন আগামীকাল

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে আগামীকাল মঙ্গলবার মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষে জেলা ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল।
উল্লেখ্য,  দীর্ঘ প্রায় ৫ বছর পর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৭ সালের ৮ মে সর্বশেষ মীর মেহেদী হাসান রুবেলকে সভাপতি ও আলী হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com