রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লক্ষ্মীপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

জেলায় অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের মধ্যে ৪৫ লাখ টাকা এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে অসহায়, দুস্থ ও গরীব ৩৯ জনের মধ্যে ৩ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এই চেক বিতরণের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানাগেছে- ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত জেলার ৯০ জন রোগীর মদ্যে ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ এবং অসহায়, গরীব ও দুস্থ আরও ৩৯ জনের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com