মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুষ্ট অফিসারদের কারণে জনসাধারণের হয়রানি: পরিকল্পণামন্ত্রী

একশ্রেণীর দুষ্ট অফিসারদের কারণে অন্যায়ভাবে হয়রানির শিকার হচ্ছে জনসাধারণ। এ মক্তব্য করেছেন পরিকল্পণামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপকাজে কিছু অসৎ কর্মকর্তারা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। তারা দিনকে রাত, রাতকে দিন করছেন।

এসব আর চলবে না। সততা আর নিষ্টার সঙ্গে কাজ করতে হবে। সরকার আপনাদের বেতন বাড়িয়েছে। যাতায়াতে উন্নতমানের গাড়ি পেয়েছেন। সুতরাং, জনগণের সেবায় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আজ সোমবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালায় উদ্ধোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে। এখন দেশে কোন মানুষ না খেয়ে থাকে না। দ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্য নিয়ন্ত্রণে আসবে। এজন্য একটু ধৈর্য্য ধরতে হবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য  রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার। স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে।

তিনি বলেন, সারাদেশে অনেক অনেক ভালো ভালো সরকারি কর্মকর্তা রয়েছেন। আবার গুটিকয়েক দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য বদনাম হচ্ছে। আমি ছোটবেলায় দেখেছি কিছু কিছু আমিন জরিপ করতে এসে গ্রামের মোড়লদের কাছ থেকে সুবিধা নিয়ে জমি তাদের নামে রেকর্ড করে দিয়েছেন। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি এক ব্যক্তি দখল করে রেখেছেন শুনে ব্যাথিত হলাম। তিনি দ্রুত এ জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদক্ষেপ নিতে আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের কাজ সহ্য করা হবে না।

মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপজেলার কলকলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com