মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আন্তর্জাতিক স্পাই-থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয় করতে যাচ্ছেন । তার সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ভারতীয় সংস্কৃরণটি পরিচালনা করছেন নিদিমোরু ও কৃষ্ণা ডিকে।
‘সিটাডেল’ ওয়েব সিরিজের জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন তারা।
এর আগে সামান্থা ‘ফ্যামিলিম্যান টু’-তে নিদিমোরু ও কৃষ্ণা ডিকের সঙ্গে কাজ করেছেন । তবে বরুণ প্রথমবার কাজ করছেন তাদের সঙ্গে। কবে নাগাদ শুটিং শুরু হবে তা অবশ্য জানা যায়নি।