রবিবার, ১২ Jul ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

তীব্র লড়াইয়ের মাঝেই কিয়েভে হাজির তিন প্রধানমন্ত্রী!

ইউক্রেনে রুশ হামলার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য রাজধানী কিয়েভে পৌঁছেছেন পূর্ব ইউরোপের তিন দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় তাঁরা কিয়েভ পৌঁছান। বর্তমানে শহরটিতে ৩৫ ঘণ্টার কারফিউ চলছে।

চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা এবং পোল্যান্ডের মাতিউস মোরাভিয়েস্কি এর আগে এ সফরের ঘোষণা দিয়ে বলেন, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা এবং তাঁরা দুজন কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস থেকেও এ সফরের কথা নিশ্চিত করা হয়। তিন সপ্তাহ আগে ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুর পর এই প্রথম কোনো বিদেশি নেতা দেশটি সফর করছেন।

তাঁদের সফরটি এমন সময় হচ্ছে যখন কিয়েভের শহরতলীতে গত কদিন ধরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের তীব্র লড়াই চলছে।

তিন ইউরোপীয় নেতার এমন সাহসের ভীষণ প্রশংসা করেছে ইউক্রেন। পোল্যান্ড থেকে কিয়েভ পর্যন্ত দীর্ঘ পথ রেলযোগে পাড়ি দিতে তিন প্রধানমন্ত্রী বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করার পরও এই তিনজন পিছিয়ে যাননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com