মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার, লাইক, কমেন্টস যে বাস্তব জীবনের সঙ্গে অনেক ক্ষেত্রেই সমান্তরাল নয় তা প্রমাণ হলো ভারতের একটি নির্বাচনে।

নায়িকা ও সাবেক মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়া অর্চনা গৌতম এবার কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন দেশটির হস্তিনাপুর কেন্দ্র থেকে। সেখানে মাত্র ১৫১৯ ভোট পেয়েছেন অর্চনা। এই কেন্দ্রে এক লাখ সাত হাজার ৫৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ।

অথচ অর্চনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে সাত লাখ ৫৬ হাজার ফলোয়ার তাঁর। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা সাড়ে ৮৫ লাখ। সব মিলিয়ে ৯০ লাখেরও বেশি অনুসারীর এই তারকা এত জনপ্রিয়তা নিয়েও নির্বাচনে এমন ভরাডুবিতে হতাশ।

এর কারণ হিসেবে অবশ্য একটি সম্ভাব্য উত্তর দিয়েছেন অর্চনা নিজেই। ভোটের ফলাফল প্রকাশের পর টুইটারে অর্চনা লিখেছেন, ‘হস্তিনাপুরের মানুষ আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করে উঠতে পারেননি। ’

যদিও অর্চনাকে নিয়ে ভোটের আগেই বিতর্ক শুরু হয়েছিল। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অর্চনার পুরনো বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘মিস বিকিনি ইউনিভার্স’ প্রতিযোগিতায় সেরার খেতাব পেয়েছিলেন অর্চনা গৌতম। সেই সুবাদে বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। এমনকি এখনো আঞ্চলিক ছবিতে অভিনয় করেন অর্চনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com