মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাল বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আগামীকাল তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। আজ রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি আগামীকাল সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।’ এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে।
রাষ্ট্রপতি হামিদ  ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া-মুনাজাত করবেন। রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন।
দেশ আগামীকাল যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করবে।
১৯২০ সালের এ দিনে, বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শেখ লুৎফুর রহমান ও সাইরা খাতুনের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তৃতীয়।
জাতি দিনটিকে উৎসবমুখর পরিবেশে, আনন্দ-উল্লাস ও নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করবে। এছাড়াও আগামীকাল বাদ মাগরিব রাষ্ট্রপতি হামিদ বঙ্গভবনের দরবার হলে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবেন। এ সময় এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com