রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সাকিব-তামিমদের পাওয়ার হিটিং কোচ মরকেল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের  পাওয়ার হিটিং কোচ হিসেবে আলবি মরকেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে টাইগারদের দলে মরকেলকে নিয়োগ দিলো বিসিবি। এর আগে বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডকে দলের সাথে যুক্ত করেছিলো বিসিবি।
বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস  জানান, ইতোমধ্যে দলের সাথে কাজ শুরু করেছেন এই সাবেক অলরাউন্ডার। জালাল বলেন, ‘খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার সে এবং আমরা মনে করি, তার কোচিং আমাদের ব্যাটারদের সাহায্য করবে।’
বাংলাদেশের কোচিং সেট আপে পরিবর্তন আসছে এবং এর আগে ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সও যোগ হয়েছেন। বাংলাদেশ এই প্রথম   পাওয়ার হিটিং ব্যাটিং কোচ নিয়োগ দিলো ।
পাওয়ার-হিটিংয়ের জন্য ধুকতে হচ্ছে  বাংলাদেশকে। এই দিকটিকে সীমিত ওভারের ক্রিকেটে তাদের দুর্বলতম দিক হিসেবেই বিবেচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com